• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মৌরিতানিয়ায় অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ১৫

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় অবৈধ অভিবাসীদের বহনহারী একটি নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী নোয়াকচটের কাছে ৩০০ জন যাত্রী বহনকারী নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisements

গত ২২ জুলাই এই দুর্ঘটনা ঘটে যেখানে এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৫০ জন।

নৌকাডুবির পর ১২০ জনকে মৌরিতানীয় কোস্ট গার্ড উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর আল জাজিরা

বেঁচে যাওয়াদের মধ্যে ১০ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই চারটি অভিভাবকহীন শিশুকে উদ্ধার করা হয়েছে।

ইউরোপে আশ্রয় বা আরও ভালো কাজের সুযোগ খুঁজতে আফ্রিকান দেশ গুলো থেকে আসা অভিবাসীরা আটলান্টিক অভিবাসন রুটটি ব্যবহার করে থাকে।
এই রুটটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটগুলোর একটি।

অভিবাসন জরিপ সংস্থা গুলো বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ১৫ জুলাইয়ের মধ্যে ১৯ হাজার ৭০০ জনেরও বেশি লোক আটলান্টিক রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে।


আরো খবর