• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ট্রাম্প বললেন কমলা ‘উগ্র বাম পাগল’

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

কমলা হ্যারিসকে পাগল বলে সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার( ২৪ জুলাই ) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সমাবেশে সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন ট্রাম্প।

Advertisements

কমলা হ্যারিসের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন ‘উগ্র বাম পাগল’ যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।

বাইডেন প্রশাসনের সীমান্তনীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত। কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে।

ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন। কোনো ধরনের বিলম্ব ছাড়াই কমলার অবাঞ্ছিত পদক্ষেপ বন্ধ করবেন।

তাছাড়া গর্ভপাত ইস্যুতেও কমলার সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, কমলা অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে। কমলা শিশুহত্যার পক্ষে।

গত সোম ও মঙ্গলবার পরিচালিত এক জরিপে কমলার প্রতি ৪৪ শতাংশ ও ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানান।


আরো খবর