• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নেপালে প্লেন দুর্ঘটনায় ১৮ জন নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সুরিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

Advertisements

ক্রুসহ ১৯ জন আরোহী নিয়ে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে।

খবর এনডি টিভি
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজের ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি একটি মালভূমির শীর্ষে অবস্থিত যার চারদিকে গভীর গিরিখাত এবং উপত্যকা দ্বারা বেষ্টিত। এটি বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলির মধ্যে একটি।

অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ পরিসেবায় বিশ্বের সবচেয়ে খারাপ নিরাপত্তার রেকর্ড রয়েছে এমন দেশ গুলোর মধ্যে নেপালের নাম উপরের দিকেই থাকে।

২০২৩ সালে, ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারায় বিধ্বস্ত হলে পাঁচ ভারতীয়সহ ৭২ জনের সবাই মারা যায়।


আরো খবর