• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় অ্যামনেস্টির নিন্দা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে।

Advertisements

অ্যামনেস্টির ক্রাইসিস এভিডেন্স ল্যাব ঘটনার ভিডিও-ছবি বিশ্লেষণ, সত্যতা যাচাই করে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে পুলিশের বেআইনি বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত করে। তাদের মতে এই সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে।

এক বিবৃতিতে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি জানানো আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক গবেষক তকবীর হুদা বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ক্ষতি থেকে রক্ষা করতে হবে।


আরো খবর