• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চিলির বিপক্ষে দি মারিয়াকে ১১ মিনিট মাঠে দেখতে চান স্ত্রী

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

স্বপ্নের মতো অবসরই হয়েছে আনহেল দি মারিয়ার। কোপা আমেরিকার শিরোপা জিতে বিদায় নিয়েছেন তিনি।

Advertisements

ম্যাচ শেষের মিনিট পাঁচেক আগে মাঠ ছাড়ার সময় পেয়েছেন উষ্ণ অভিবাদন। সবশেষ কোপা শুরুর আগেই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দি মারিয়া, শেষ অবধি সেটি বদলাননি।
কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে কোপা জয়ের পরই বিদায় বলে দিয়েছেন। তবে দি মারিয়ার স্ত্রী হর্হেলিনা কারদোসোর চাওয়া, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির সঙ্গে কিছুক্ষণের জন্য হলেও যেন খেলেন তিনি। ম্যাচটি হবে আর্জেন্টিনার ঘরের মাঠ মনুমেন্তালে।

চিলির বিপক্ষে ম্যাচে দি মারিয়াকে বিদায়ী ট্রিবিউট দেওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। তবে তার খেলার ব্যাপারে এখনও কিছু শোনা যায়নি। এবার ওই দরজাটাও খোলা রাখলেন হর্হেলিনা।

রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি শুনেছি তারা আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচটা করতে চেয়েছে। আমি জানি না সে চিলির বিপক্ষে ১১ মিনিট খেলবে কি না, কিন্তু ভাবনাটা দারুণ। সে ও তাকে যারা দেখতে চায়, তারা এমন কিছু প্রাপ্য। আমিও এমনই চাই। যদি এরকম হয়, সে আনন্দের সঙ্গেই ফিরে আসবে কারণ মানুষজন তাকে অভিবাদন দিতে চায়। ’

দি মারিয়া অবসর নেওয়ার পরই অবশ্য এমন প্রস্তাব দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু তাতে সাড়া দেননি আর্জেন্টাইন ফুটবলার। শিরোপা জিতেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। অবশ্য স্কালোনির জন্য অন্যভাবে কাজ করতে কোনো আপত্তি নেই দি মারিয়ার।


আরো খবর