• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এক পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন অবধারিতই ছিল। কারণ লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই কিংবদন্তি পেসারের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেলেন মার্ক উড।

Advertisements

প্রথম টেস্টের একাদশ থেকে এই একটি পরিবর্তন এসেছে। গতকাল মঙ্গলবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড।

অ্যান্ডারসনের জায়গায় একাদশে ফেরা উড এই মৌসুমে এখনও প্রথম শ্রেণির কোনো ম্যাচ খেলেননি। গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে খেলে এই পেসার উইকেট নেন তিনটি।

উড একাদশে আসায় ম্যাথু পটস ও ডিলন পেনিংটনের খেলার অপেক্ষা বাড়ল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের দলে রাখা হয় এই দুজনকে।

লর্ডসে বোলিং না পেলেও নটিংহ্যামে একাদশে টিকে গেছেন অফ স্পিনার শোয়েব বাশির। গত ফেব্রুয়ারিতে ভারত সফরে অভিষেকের পর ঘরের মাঠে তার প্রথম টেস্ট সিরিজ এটি।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, মার্ক উড, শোয়েব বাশির।


আরো খবর