• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইন্টার মায়ামির দুই ম্যাচ খেলা হচ্ছে না মেসির

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। গতকাল পরীক্ষানিরীক্ষায় ধরা পড়েছে, চোট গুরুতর।

Advertisements

ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। যে কারণে ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেজর লিগ সকারের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষানিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, মেসি নিজের ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন। আমাদের অধিনায়ককে পাওয়ার বিষয়টি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠার ওপর। ’

এদিকে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, লিগের অন্তত দুই ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। যার একটি আগামীকাল টরেন্টো এফসির বিপক্ষে। আরেকটি আগামী রোববার শিকাগো ফায়ারের বিপক্ষে।

কলম্বিয়ার বিপক্ষে ওই ফাইনালে ১-০ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো কোপার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ৬৪তম মিনিটে পায়ে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন দলের অধিনায়ক মেসি। পরে বেঞ্চে বসে থাকার সময় তার গোড়ালি ফুলে ঢোল হয়ে থাকতে দেখা যায়।

বেঞ্চে বসেও অনেকক্ষণ ধরেই শিশুর মতো কাঁদছিলেন মেসি। বোঝা যাচ্ছিল বড় কিছু হয়েছে। অবশেষে সেই ধারণাই সত্য হলো। দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।


আরো খবর