• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় সম্মেলনে উপস্থিত রিপাবলিকান পার্টির ২ হাজার ৪শ’ জনেরও বেশি নেতা-কর্মীরা আসন থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিতভাবে তাকে অভিনন্দন জানান।

Advertisements

এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। এছাড়া তার রানিং মেট হিসেবে ওহাইও থেকে নির্বাচিত সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ৩৯ বছর বয়সী মি. ভ্যান্সই হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। জেডি ভ্যান্স এক সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। খবর বিবিসি বাংলা

কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প যখন হেঁটে আসছিলেন , তখন তার কানের ব্যান্ডেজ দেখা গেলে দলীয় সমর্থকরা চিৎকার করে স্লোগান দিতে থাকেন – এ সময় তারা মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিতে থাকেন ‘ইউ এস এ! ইউ এস এ! এবং ‘ফাইট! ফাইট! ফাইট!’

পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলেছিলেন, সেভাবে।


আরো খবর