• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিদায় বেলায় দি মারিয়ার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নিকোলাস ওতামেন্দির হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তুলে দিলেন আনহেল দি মারিয়া। খেলা তখন প্রায় শেষ, সঙ্গে ইতি ঘটলো অবিশ্বাস্য এক ক্যারিয়ারেরও।

Advertisements

আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দি মারিয়াকে।
বহু বছরের আরাধ্য শিরোপা জিততে বারবারই আলবিসেলেস্তেদের সহায় হয়েছেন দি মারিয়া। বিশ্বকাপ, কোপা আমেরিকার ফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন। তবে এবারের কোপা আমেরিকা দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন দি মারিয়া।

তার বিদায়টা হয়েছে শিরোপাকে সঙ্গী করে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচেও নিজের হৃদয় দিয়ে খেলেছেন দি মারিয়া।

ম্যাচের পর তিনি বলেছেন, ‘এটা লেখাই ছিল আর তেমনই হয়েছে। আমি এসব কিছুর স্বপ্ন দেখেছি, ওদের বলেছিও। আমার সঙ্গে এখন অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে। ’

কলম্বিয়ার বিপক্ষে লম্বা সময় অবধি গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। মিনিট দশেক আগে গোল করে দলকে জেতান মার্তিনেস। এই ম্যাচ তাদের জন্য একদমই সহজ ছিল না বলে জানান দি মারিয়া। একসময় টানা তিন ফাইনাল হারা এই ফুটবলারের আফসোস, আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে না পারার।

তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে এটা সহজ ছিল কিন্তু আসলে কঠিন। আমার অন্য প্রান্তেও থাকতে হয়েছে। আমি এই প্রজন্মের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তারা আমাকে সবকিছু এনে দিয়েছি। আমি যা চেয়েছি সবকিছু অর্জন করেছি। যদি আগের প্রজন্মের সঙ্গেও কিছু জিততে পারতাম, সেটাও প্রাপ্য ছিল। ’


আরো খবর