• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জয়ে সিরিজ শেষ ভারতের

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

শুরুটা হার দিয়ে হলেও সিরিজে এরপর আর জিম্বাবুয়েকে সুযোগই দিল না ভারত। শেষ ম্যাচে স্বাগতিকদের ৪২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতে নিল তারা।

Advertisements

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারত। ৪৫ বলে ১ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন সাঞ্জু স্যামসন। শেষ দিকে ১২ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে দেড়শ পার করান শিভাম দুবে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২টি, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

তাড়া করতে নেমে মুকেশ কুমারের দারুণ বোলিংয়ের সামনে ১২৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৪ রান আসে ডিওন মায়ার্সের ব্যাট থেকে। ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুকেশ। দুবে ২টি, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা নেন একটি করে উইকেট।


আরো খবর