• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জোকোভিচকে উড়িয়ে আবারও উইম্বলডনের রাজা আলাকারাস

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

শেষ কবে এতোটা অসহায় ছিলেন নোভাক জোকোভিচ, তা মনে পড়াটাই দুষ্কর! তাহলে কি শেষের পথে হাঁটছেন তিনি? কার্লোস আলকারাস যেন আজ সেটাই চোখে আঙুল দিয়ে বলে দিলেন তাকে।

Advertisements

উইম্বলডনে সাতবার চ্যাম্পিয়ন জোকোভিচ।

রজার ফেদেরারের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। আর আলকারাস? দুই মাস আগেই ২১তম জন্মদিন পালন করেছেন এই স্প্যানিশ তারকা। এর মধ্যেই তার ঝুলিতে শোভা পাচ্ছে দুটি উইম্বলডন শিরোপা। দুটোই উঁচিয়ে ধরেছেন জোকোভিচকে হারিয়ে।

গতবার জয় পেতে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াই করতে হয় আলকারাস। কিন্তু এবার জোকোভিচকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। তাও সরাসরি সেটে! মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিটের লড়াই ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন এই স্প্যানিশ তারকা।

২২ বছর পেরোনোর আগে দুটি উইম্বলডন জেতার রেকর্ড ছিল কেবল কিংবদন্তি বরিস বেকার ও বিয়র্ন বোর্গের। এবার সেই ক্লাবে ঢুকে গেলেন আলকারাসও। শুধু তা-ই নয়, একই বছর উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ে পরিণত হলেন তিনি।

ইতিহাসের সামনে ছিলেন জোকোভিচও। চলতি বছরটা একদমই ভালো যাচ্ছে না তার। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন- কোনোটিতেই উঠতে পারেননি ফাইনালে। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের জয়ের অপেক্ষা এবার উইম্বলডনেও ফুরোল না। মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টাটা কেবল বেড়েই চলেছে। আলকারাসের কাছে যে এভাবে বিধ্বস্ত হবেন তিনি, তা কেউই হয়তো আন্দাজ করতে পারেননি। প্রথম দুই সেটে তো একদমই পাত্তা পাননি। তৃতীয় সেটে এসে দিয়েছিলেন লড়াইয়ের আভাস। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। টাইব্রেকারে গিয়ে একচেটিয়ে দাপট দেখালেন আলকারাস। ফাইনালে উঠলেও যে তাকে হারানো যায় না! সেটা দেখিয়ে দিলেন আবারও।

ক্যারিয়ারে এটি আলকারাসের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। শুরুটা করেছিলেন ইউএস ওপেন দিয়ে। এরপর গত বছর উইম্বলডন। আর এবার দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতে জানান দিলেন- এখন থেকে তিনিই টেনিসের নতুন সুপারস্টার।


আরো খবর