• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হলে ক্ষমা চাইবেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক বিউটি’ বলে এক সময় বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান হাশমি। নানান সমালোচনার মধ্যে এমন মন্তব্যের জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান অভিনেতা।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফের সেই অনুশোচনার কথা জানালেন ইমরান হাসমি। তিনি জানিয়েছেন, কখনও ঐশ্বরিয়া রাইয়ের সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন।

ইমরান হাসমি বলেন, ‘আমি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। সেদিনের এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল। ’

তিনি জানান, অভিনেত্রীর ‘হাম দিল দে চুকে সনম’ আর ইমরানের ‘কাসুর’ সিনেমার শুটিং চলছিল পাশাপাশি। ঐশ্বরিয়ার দেখা পেতে তিন ঘণ্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে ছিলেন ইমরান।

উল্লেখ্য, ২০১৪ সালে নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ।

প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে, সেই নামই জবাবে বলতে হতো ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন।

ইমরানের ওই জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন ইমরান।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


আরো খবর