• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোল সমান থাকলে কে পাবেন ইউরোর গোল্ডেন বুট?

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ইউরোর গত আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন দুজন। তবে সমান পাঁচটি গোল করলেও চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিককে ছাপিয়ে গোল্ডেন বুট জিতে নেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

Advertisements

তা নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়েছিল উয়েফা।
তবে এবারের আসরে তেমনটা হবে না। গোল সমান থাকলে গোল্ডেন বুট ভাগাভাগি করা দেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা। আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন-ইংল্যান্ড। এর আগ পর্যন্ত এবারের আসরে তিনটি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ৬ ফুটবলার।

হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি অলমো (স্পেন), কোডি গাকপো (নেদারল্যান্ডস), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) ও ইভান শ্রাঞ্জ (স্লোভাকিয়া) আছেন। তবে এর মধ্যে কেবল কেইন ও অলমোই কেবল গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন শেষবারের মতো। সুযোগ আছে দুটি গোল করা জুড বেলিংহ্যাম ও ফাবিয়ান রুইসেরও। তবে কেউ যদি তিন গোলের মাইলফলককে ছাড়িয়ে যেতে না পারেন তাহলে গোল্ডেন বুট ভাগাভাগি করে দেওয়া হবে।

গত আসরে পাত্রিক শিকের সমান পাঁচ গোল করেও নামের পাশে একটি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুট পান রোনালদো। শিকের কোনো অ্যাসিস্ট ছিল না সেই আসরে।

এদিকে, তিন গোল নিয়ে ২০১২ সালের আসরে গোল্ডেন বুট জিতেছিলেন স্পেনের ফার্নান্দো তোরেস। সেবার তার সমান গোল ছিল জার্মানির মারিও গোমেজ ও রাশিয়ার আলান জোগেবেরও। কিন্তু তোরেস তাদের চেয়ে কম সময় খেলে তিন গোল করায় জিতে নেন গোল্ডেন বুট।


আরো খবর