• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নির্বাচক কমিটিতে কোচ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটিতে গঠন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জেরে কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে।

Advertisements

বর্তমান কমিটিতে আগের কমিটির মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিকের পাশাপাশি রাখা হয়েছে কোচ ও অধিনায়ককে।
দল নির্বাচনের ক্ষেত্রে কেবল তারাই সিদ্ধান্ত নিতে পারবেন। সাদা বলের ক্রিকেটে কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক বাবর আজম, লাল বলের ক্রিকেটে কোচ জেসন গিলেস্পি ও অধিনায়ক শান মাসুদ কমিটিতে থাকবেন।

এই কমিটিকে পরামর্শ দিতে পারবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

নির্বাচকের পাশাপাশি দলের ম্যানেজারের পদ থেকেও ছাঁটাই করা হয়েছে ওয়াহাবকে।

এদিকে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে।


আরো খবর