• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল আর্জেন্টিনা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলিদের বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন তার প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। এ ছাড়া হাসাসের সব আর্থিক সম্পদ জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে।

Advertisements

আর্জেন্টিনার অতি-ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইর সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। তার এই প্রচেষ্টায় এটি একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরা

গত বছর ইসরায়েলে হামাস হামলাকে হিটলারের সময়ের ‘ইহুদি গণহত্যা’-র সঙ্গে তুলনা করেছেন তিনি। এ ছাড়া হামাসের কার্যক্রমকে ‘২১ শতকের নাৎসিবাদ’ হিসেবেও অভিহিত করেছেন ডানপন্থি এ প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরে মিলেই ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য জেরুজালেমে গিয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলি দূতাবাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভূয়সী প্রশংসা করেছিলেন।

এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।


আরো খবর