• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ট্রেবল জিতলেও র‌্যাঙ্কিংয়ের দুইয়ে রিয়াল, বার্সা-সিটি কততম

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

দুর্দান্ত এক মৌসুম (২০২৩-২৪) পার করেছে রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে শেষ হওয়া মৌসুমে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগসহ তারা জিতেছে শিরোপার ট্রেবল। তবুও ক্লাব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। গতবারের নম্বর ওয়ান ম্যানচেস্টার সিটি এবারও ইউরোপীয় ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে। রিয়ালের অবস্থান দুইয়ে।

Advertisements

উয়েফা প্রকাশিত ক্লাব র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এই তথ্য জানা গেছে। কো-এফিশিয়েন্ট পয়েন্টের ভিত্তিতে গত পাঁচ বছর ধরে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ঘরোয়া লিগের বাইরে ইউরোপীয় প্রতিযোগিতায় দলগুলোর ফলাফল বিশ্লেষণ করা হয় কো-এফিশিয়েন্টে। ১ লাখ ২৩ হাজার কো-এফিশিয়েন্ট পয়েন্ট নিয়ে ওই তালিকায় সবার ওপরে পেপ গার্দিওলার সিটি। দুইয়ে থাকা লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ১ লাখ ১৯ হাজার।

এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, সিটির কো-এফিশিয়েন্ট পয়েন্ট ছুঁতে পারেনি রিয়াল। ২০২১ সালেই মূলত পয়েন্ট ব্যবধানে অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। ফাইনাল, সেমিফাইনালের পয়েন্ট পেয়েই তারা শীর্ষে উঠেছিল। ২০২০ সালের পর এখন পর্যন্ত সিটি-রিয়াল চারবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সমান দুবার করে জিতেছে। যা তাদের পরিণত করেছে ইউরোপের সেরা দুই ক্লাবে।

২০২৪-২৫ উয়েফা ক্লাব র‌্যাঙ্কিংয়ের তালিকা
এদিকে, ক্লাব র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। লম্বা সময় পর বুন্দেস লিগার শিরোপা হাতছাড়া করা বাভারিয়ানদের বর্তমান পয়েন্ট ১ লাখ ৮ হাজার। সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান অনেক পেছনে। দশের বাইরে (১৮তম) আছে কাতালানরা। অথচ তাদের সামনে অবস্থান আরও দুই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল (৭) ও অ্যাতলেটিকো মাদ্রিদের (১৭)। সবমিলিয়ে সেরা বিশে আছে চারটি স্প্যানিয়ার্ড ক্লাব।


আরো খবর