• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আচারি খিচুড়ি তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

বৃষ্টির দিন মানেই খিচুড়ির আয়োজন। সুস্বাদু খিচুড়ির সঙ্গে যদি যোগ হয় মাংস আর আচারের স্বাদ, তবে তো জিভের জল সামলে রাখাই দায়! রেসিপি জানা থাকলে কোনো রান্নাই কঠিন নয়। তবে ঝামেলা বাঁধে যদি আপনার রেসিপি জানা না থাকে। তাই চলুন ঝটপট জেনে নেওয়া যাক আচারি খিচুড়ি রান্নার সঠিক ও সহজ রেসিপি-

Advertisements

তৈরি করতে যা লাগবে

চাল- ১ কেজি

মাংস- দেড় কেজি

মসুর ডাল- আধা কাপ

মুগ ডাল- আধা কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

সরিষার তেল- ১ কাপ

পেঁয়াজ কুচি ১ কাপ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

জিরা গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

গরম মসলা- ১ চা চামচ

শুকনা মরিচ- ১ চা চামচ

আচার- ১ কাপ

কাঁচা মরিচ- স্বাদমতো

পানি- পরিমাণমতো।

আরও পড়ুন

প্রথমে মাংসগুলো ছোট করে কেটে নিন। এরপর তাতে সব মসলা মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। অন্য একটি প্যানে মুগ ডাল ভেজে নিন। এবার ভালো করে ধুয়ে রাখুন। এরপর চাল, ডাল ও বাকি সব মসলা দিয়ে ভেজে পরিমাণমতো পানি দিয়ে রান্না করে নিন। পানি শুকিয়ে এলে তাতে রান্না করে রাখা মাংস আলতো হাতে মিশিয়ে দিন। বেশি ঘুটবেন না তাতে খিচুড়ি নরম ও আঠালো হয়ে যেতে পারে। এরপর নামানোর আগে আচার ভালো করে মিশিয়ে দিন। আচার যেন টক স্বাদের হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ মিষ্টি আচার দিলে তা খেতে খুব বেশি ভালোলাগবে না। এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আচারি খিচুড়ি।


আরো খবর