• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এক বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন বাংলাদেশি পেসার

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

গেল বছরের জুলাইতে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ নারী দলে ছিলেন না জাহানারা আলম। এরপর থেকে দীর্ঘ ১ বছর জাতীয় দলের বাইরেই থাকতে হয়েছে টাইগ্রেস এই পেসারকে। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় জাহানারা। সবশেষ নারী ডিপিএলে ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ফলস্বরূপ শ্রীলঙ্কার মাটিতে গড়াতে যাওয়া এশিয়া কাপ দলে সুযোগ পান তিনি।

Advertisements

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথমবারের মতো জানালেন নিজের অনুভূতি। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ (শুক্রবার) জাহানারা বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ব্যাক করেছি। আল্লাহর অশেষ রহমত শুকুর আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহর প্রতি৷ এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি ৯ মাস ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে।’

বাংলাদেশ দলকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি জাহানারা, ‘চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে যেন প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও একটি দারুণ পারফরম্যান্স হয়েছে আলহামদুলিল্লাহ৷ দীর্ঘ নয় মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।’

আসন্ন এশিয়া কাপে দল এবং নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেন, ‘এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে ভালোভাবে সেমিফাইনাল খেলা। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি তাহলে হয়তো পাকিস্তানের সাথে সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব। পজিটিভ রেজাল্ট, আমরা যদি বাংলাদেশ দলের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতিতে ব্যাক করার জন্য যেটা ২০১৮ সালে করেছিলাম৷ আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে আমি যেন কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে।’


আরো খবর