• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

গত শনিবার ভূমধ্যসাগরে সাঁতার কাটতে যান মরক্কোর দুই ফুটবলার। এর পর থেকেই নিখোঁজ আছেন তারা। দেশটির শীর্ষ ফুটবল লিগের ক্লাব ইত্তিহাদ তানজের হয়ে খেলতেন এই দুই ফটবলার। ক্লাবটির মুখপাত্র গতকাল সোমবার বিবিসিকে নিশ্চিত করেছে এ তথ্য।

Advertisements

চার ফুটবলারসহ ক্লাবের পাঁচজন দেশটির উত্তরাঞ্চলীয় শহর তানজিয়ার থেকে ছোট একটি ইয়ট ভাড়া করে সমুদ্রভ্রমণে বেরিয়েছিলেন। একটা সময় ইয়ট থেকে নেমে সাঁতার কাটতে থাকেন তারা। সে সময় হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। তীব্র স্রোত ইয়টের কাছ থেকে দূরে ঠেলে দেয় তাদের।

৫ জনের মধ্যে তিনজনকে সেদিন উদ্ধার করা হয়। বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ক্লাবটির সভাপতি আনাস ম্রাবেত বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনজনকে শনিবারই উদ্ধার করা হয়েছে। এখন সালমান হারাক ও আবদেললতিফ আখরিফের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’

২৪ বছর বয়সী আখরিফ তানজের ক্লাবের নিয়মিত খেলোয়াড়। ১৮ বছর বয়সী হারাক এ বছরই মূল দলে সুযোগ পেয়েছেন।

এদিকে উদ্ধার হওয়া খেলোয়াড়েরা জানিয়েছেন, সাঁতার কাটার সময় কোনো লাইফ জ্যাকেট ও বয়া ছিল না তাদের। উদ্ধার হওয়া আফলাহ বলে, ‘ঘুম থেকে উঠলাম, নাশতা করলাম, এরপর মারিনার কাছ থেকে নৌকা ভাড়া করলাম। সমুদ্রযাত্রার সময় কোস্টগার্ডরা আমাদের থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইফ জ্যাকেট আছে কি না, সেটি নিশ্চিত করে। সবকিছু ভালোই যাচ্ছিল।’

‘আমরা যেখানে সাঁতার কাটতে নামি, সেখান থেকে উপকূল দেখা যাচ্ছিল। আমরা ইয়টের কয়েক মিটারের মধ্যে ছিলাম। হঠাৎ সমুদ্রের চেহারা পুরোপুরি বদলে গেল, আর প্রবল বাতাস আমাদের ইয়ট থেকে দূরে নিয়ে যায়।’-যোগ করেন তিনি।


আরো খবর