• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জয়াসুরিয়াকে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

বিশ্বকাপের পরপরই পদত্যাগ করেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। হুট করে তার চলে যাওয়ার পর নিজেদের কোচ ঠিক করতে পারেনি লঙ্কানরা।

Advertisements

তবে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে সাবেক অধিনায়ক সানাথ জয়াসুরিয়াকে।
গতকাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, আগামী সেপ্টেম্বরের ইংল্যান্ড সফর পর্যন্ত জয়াসুরিয়াকে অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন জয়াসুরিয়া। নতুন দায়িত্ব পাওয়ার পর অবিলম্বে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।

এই দায়িত্বের আগে অবশ্য কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই লঙ্কান সাবেক এই ওপেনারের। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া পরামর্শক হিসেবেও কাছ থেকে জাতীয় দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে জয়াসুরিয়া ১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেন। ওয়ানডে ক্রিকেটে ‘পিঞ্চ হিটিংয়ে’ শুরুর পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার কারণে বিশেষ পরিচিতি ছিল তার। সবমিলিয়ে তিনি ৪২টি সেঞ্চুরিসহ ২১ হাজারের বেশি রান ও বাঁহাতি স্পিনে ৪৪০ উইকেট নেন।


আরো খবর