• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দ্রাবিড়কে ‘ভারত রত্ন’ খেতাবে দেখতে চান গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

ক্রিকেটার হিসেবে লম্বা সময় ভারতকে সার্ভিস দিয়েছেন রাহুল দ্রাবিড়। পালন করেছেন অধিনায়কের দায়িত্বও। খেলোয়াড়ি জীবন শেষেও যুক্ত ছিলেন দেশের ক্রিকেটের সঙ্গে। তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েক বছর জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন। এরপর প্রধান কোচ হিসেবে যোগ দেন জাতীয় দলে।

Advertisements

এবার কোচ হিসেবে দেশকে তিনি এনে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের এমন অবদানের জন্য তাকে ‘ভারত রত্ন’ খেতাবে ভূষিত করার দাবি জানালেন আরেক কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

তিনি বলেন, ‘খুবই উপযুক্ত হবে, যদি ভারতীয় সরকার তাকে ‘ভারত রত্ন’ খেতাবে ভূষিত করে। সে সত্যিকার অর্থেই এমন একজন। ক্রিকেটার হিসেবে সে ছিল গ্রেট, অধিনায়ক হিসেবেও। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বিখ্যাত সিরিজ জয় এসেছে, যখন সেখানে জেতাটা ছিল বিশাল ব্যাপার। ইংল্যান্ড টেস্ট সিরিজ জিততে পারা মাত্র তিন ভারতীয় অধিনায়কের একজন সে।’

‘জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যানের ভূমিকা পালনের সময় প্রতিভা পরিচর্যায় সে ছিল অসাধারণ। পরে তো জাতীয় দলের কোচ হিসেবেও দারুণ করল।।-যোগ করেন তিনি।

টেন্ডুলকারের পর এখন দ্রাবিড়কেও এটির জন্য পুরোপুরি উপযুক্ত মনে করছেন গাভাস্কার। তিনি বলেন, ‘দ্রাবিড়ের অর্জন আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দলমত নির্বিশেষে সকল ধর্ম, বর্ণ, জাতি, সমাজের সবাইকে, তথা গোটা দেশকেই। দেশের সর্বোচ্চ খেতাব তো এমন একজনেরই প্রাপ্য! আসুন, আমার সঙ্গে সবাই ভারতীয় সরকারকে অনুরোধ করি যেন ভারতের সেরা সন্তানদের একজনকে প্রাপ্য স্বীকৃতি দেওয়া হয়। ‘ভারত রত্ন রাহুল শারাদ দ্রাবিড়’ৃ দারুণ শোনাচ্ছে, তাই না?’


আরো খবর