• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোটে ভাল করতে না পারলেও আজকের (৭ জুলাই) ভোটে ঘুরে দাড়াতে চায় বামপন্থিরা।

Advertisements

তবে বিবিসি বিশ্লেষণ বলছে বামপন্থিদের ভাল ফল করার চেয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।
মেরিন লে পেন এবং জর্ডান বারডেলারের অভিবাসন বিরোধী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এই প্রথম দেশটিতে সরকার পরিচালনা এবং জাতীয় পরিষদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছে।

কিন্তু প্রথম দফা ভোটের পর আরএনকে ঠেকাতে প্রায় দুশ প্রার্থী নিজেদের প্রর্থিতা প্রত্যাহার করেছেন যাতে ম্যাক্রোঁ এবং বামপন্থি জোট ভাল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন।

প্রথম দফার ভোটে ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (এনআর) পায় ৩৩ শতাংশ ভোট, আর ২৮ শতাংশ ভোট পায় বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)। অন্যদিকে ২১ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল।

এই পরাজয়ের পর ফ্রান্সের মধ্য-বামপন্থি দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন ম্যাক্রোঁ।


আরো খবর