• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। মেগা আসরটিতে অংশ নেওয়া ভারত বাদে বাকি দলগুলো এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তারই ফাঁকে অনেকটা নীরবে ইংল্যান্ডে চলমান লিজেন্ডস ক্রিকেট কাপে খেলছে সাবেক ক্রিকেট তারকারা। টুর্নামেন্টটিতে বেশ ধারাবাহিক ফর্ম ইউনুস খান নেতৃত্বাধীন পাকিস্তানের। টানা তৃতীয় জয় পাওয়ার দিনে তারা ভারতকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

Advertisements

এজবাস্টনের বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে গতকাল আগে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়ন ৪ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। তাদের হয়ে ১৪৫ রানের জুটি গড়েন শারজিল খান ও কামরান আকমল। শারজিল ৩০ বলে ৭২ এবং ৪০ বলে ৭৭ রান করেন কামরান। এ ছাড়া শেষদিকে ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন শোয়েব মাকসুদও। শোয়েব মালিক ১৮ বলে ২৫ রান করেন।

বলে জবাবে ৯ উইকেটে ১৭৫ রান তোলে ইরফান পাঠান ও সুরেশ রায়নাদের ভারত চ্যাম্পিয়ন। তাদের হয়ে শুরুটা ছিল ঝোড়ো, ওপেনার রবিন উথাপ্পা ১২ বলে ২২ রান করেন। তার বিদায়ের পর ৩৯ রানের জুটি গড়েন রায়না ও আম্বাতি রাইডু। সেই জুটি ভাঙতেই ভারত বিপদে পড়ে যায়। রায়না সর্বোচ্চ ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। আর কেউ বলার মতো রান করতে না পারায় তাদের হারতে হয়েছে ৬৮ রানে।

এই ম্যাচের পর সামাজিকমাধ্যমে খোঁচাখুঁচিতে নেমে পড়েছেন ভারত-পাকিস্তানের সমর্থকরা। পাকিস্তানি নেটিজেনদের উচ্ছ্বাস দেখে ভারতীয়রা স্মরণ করিয়ে দিয়েছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ফলাফলের কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউনুস খান ও শহীদ আফ্রিদির উত্তরসূরীরা ভারতের কাছে ৬ রানে হেরেছিল। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয় ভারত। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।


আরো খবর