• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

গাজায় জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জানাযায় জাতিসংঘ-পরিচালিত এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

Advertisements

ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো ওই হামলায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক, শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দাও জানিয়েছেন তারা।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ উদ্বাস্তুদের জন্য আশ্রয়শিবির হিসেবে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি পরিচালনা করতো। ইসরাইয়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয়শিবির হামলা চালিয়ে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৯৮ নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।


আরো খবর