• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বৃষ্টির দিনে ঘরে ভ্যাপসা গন্ধ? ৫ মিনিটে করে তুলুন সুগন্ধময়

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

আষাঢ়ে ডাকছে আকাশ, ঝরছে বৃষ্টি। আকাশ ফাটা বৃষ্টি যেন থামছেই না। কখনো ঝমঝমিয়ে আবার কোনো সময়ে ঝিরিঝিরি ধারায় ভিজছে। এতে কমেছে তাপমাত্রা, শুরু হয়েছে বর্ষারভাব। এর প্রভাব পড়েছে জীবনযাত্রায়।

Advertisements

এই সময় বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় জামাকাপড় শুকাতে বেশি সময় লাগছে। এছাড়া ঘরের মেঝেও সারাক্ষণ স্যাঁতস্যাঁত করছে। এমনকি দেওয়ালও ভিজে থাকছে। এসব কিছুর জন্য ঘরজুড়ে একটা ভ্যাপসা গন্ধ বিরাজ করে। এই গন্ধ দূর করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সবাই।

এই বর্ষায় ভ্যাপসা গন্ধ এড়িয়ে আপনার ঘরকে সুগন্ধময় রাখতে যা করবেন

ঘরের দুর্গন্ধ দূর করার জন্য সব সময়ে দরজা-জানালা খোলা রাখুন। এতে আপনার ঘরে সব সময়ে হাওয়া-বাতাস চলাচল করবে। ফলে গুমোটভাব হবে না। আর গন্ধ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কারণ একটা ঘরের ভেন্টিলেশন ঠিকঠাক হলে সেখানে পরিবেশ স্বাস্থ্যকর থাকে। দুর্গন্ধও অনেকটা কমে যায়।

গ্ধ একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে ফোটান। একবার ফুটে গেলে তাতে যোগ করুন শুকিয়ে রাখা লেমন গ্রাস। তারপর আরও ১০ মিনিট ফুটিয়ে নিন। এবার আঁচ বন্ধ করে পাত্র ঢাকা দিয়ে দিন। ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষে অন্য একটি কাচের শিশিতে এই মিশ্রণ ঢালুন। তাতে যোগ করুন কয়েক ফোঁটা লেমন গ্রাস অয়েল এবং পিপারমিন্ট অয়েল। এবার সেটি সারা ঘরে স্প্রে করুন। আপনার ঘরে একটি তরতাজাভাব অটুট থাকবে।

গ্ধ কাচের শিশিতে পর্যাপ্ত পরিমাণে ডিসটিলড ওয়াটার নিন। তাতে মেশান ৫ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল। এরপর ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল মেশাতেও ভুলবেন না। প্রতিটি উপকরণ ভালোভাবে মেশানোর পরে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা স্প্রে করুন সারা ঘরে। সুগন্ধ অটুট থাকবে আর পোকামাকড়ও থাকবে দূরে।

গ্ধ প্রতিদিন একবার করে ঘরের মেঝে মোছেন নিশ্চয়ই। এই ঘর মোছার পানিতে সুগন্ধি ফ্লোর ক্লিনার এবং অ্যান্টিসেপটিক মেশান। তারপর সেটা দিয়েই সারা বাড়ি মুছুন। রান্নাঘর থেকে বসারঘর, এমনকি বেডরুমেও ব্যবহার করুন এটি। তাতে সারা বাড়িতে সুগন্ধ ভরপুর থাকবে।


আরো খবর