• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিপিএলে দেখা যেতে পারে নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে নারী আম্পায়ার দেখা গিয়েছে। মাঠের বাইরের আম্পায়ারিংয়ের সাথে মাঠেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল সাথীরা জাকির জেসিদের। এবার জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে দেখা যেতে পারে নারী আম্পায়ারদের। গতকাল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন।

Advertisements

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু। আইসিসি কেন করেছে? কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে।’

‘তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য। তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে বিশ্বকাপ আছে…। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার… ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’-যোগ করেন মিঠু।

এদিকে নতুন করে আরো কয়েকজন আম্পায়ারকে বেতনভুক্ত করার কথা জানিয়ে মিঠু বলেন, ‘আমাদের প্রায় ৩০ জন বেতনভুক্ত আছে। কালকে বোর্ড সভায় (সিদ্ধান্ত নিয়েছি) আরও ৫ জন আম্পায়ারকে চাকরি দেয়া হচ্ছে। সভাপতি তো কালকে বলেছে আপনাদের আইসিসি আমাদের চারজন মেয়েকে প্যানেল ভুক্ত করেছে, এটা মেয়েদের।’

এছাড়া একজন পুরুষ আম্পায়ার বাড়ছে জানিয়ে বলেন, ‘সুমন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেস বোলার। সে এসেছে কারণ সৈকত এলিট প্যানেলে চলে গেছে তাই ওইখানে গ্যাপ হয়। ওইখানে নিয়েছে আমাদের একজনকে। আইসিসির প্যানেল ভুক্ত আম্পায়ার তো আমরা বাইরে রাখতে পারি না। সবশেষ সভায় চারজন মেয়ে এবং একজন ছেলের চাকরি অনুমোদন হয়েছে।’


আরো খবর