• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এলপিএলে আজ মাঠে নামছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

গতকাল পর্দা উঠেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। আর আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ।

Advertisements

আজ মঙ্গলবার (২ জুলাই) ক্যান্ডি ফেলকন্সের মুখোমুখি হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

এবারই প্রথম এলপিএলে খেলছেন তাসকিন। সব ঠিক থাকলে আজ রাতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে তার। নিলাম থেকে ৫০ হাজার ডলারে এই ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স।

এদিকে গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাঁহাতি পেসার। সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি।

সুবিধা করতে পারেননি আরেক বাংলাদেশি ক্রিকেটার হৃদয়ও। দলের বিপর্যয়ে মুখে চার নম্বরে ব্যাট করতে নেমে ২ বলে ১ রানের বেশি করতে পারেননি এই তরুণ ব্যাটার।


আরো খবর