• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিচ্ছে মালদ্বীপ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে আইন সংশোধনির প্রস্তাব করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহুসান।

Advertisements

গত ২৬ জুন জাতীয় নিরাপত্তা পরিষেবা সম্পর্কিত সংসদীয় কমিটির একটি অধিবেশন চলাকালে ঘোষণাটি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সীমা সম্পর্কে কমিটির অনুসন্ধানের জবাবে মন্ত্রী ইহুসান বলেছিলেন যে, শ্রমের বিদ্যমান এবং প্রত্যাশিত চাহিদার কারণে সীমাটি তুলে নেওয়া উচিত। বর্তমান কর্মসংস্থান আইনের অধীনে, সর্বোচ্চ এক লাখ বাংলাদেশি শ্রমিককে মালদ্বীপে আনা যেতে পারে।

অভিবাসীদের পরিসংখ্যান পর্যালোচনা করে মন্ত্রী ইহুসান প্রকাশ করেছেন যে, ৯০ হাজার ৬২৪ জন বাংলাদেশি শ্রমিক বর্তমানে মালদ্বীপে বসবাস করছেন। এক লাখে পৌঁছানোর জন্য অতিরিক্ত প্রায় নয় হাজার কর্মী নিয়োগের সুযোগ রয়েছে।

অভিবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ওয়ার্ক পারমিট ইস্যু প্রক্রিয়াকে সহজতর করে দ্বীপগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ পারমিট প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

তবে, অপব্যবহার ঠেকাতে বাংলাদেশি কর্মীদের জন্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ মালদ্বীপে শ্রমিক আনার জন্য জাল নথি ব্যবহার করা হয়েছে এমন একাধিক ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে সেই বিষয়ে কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।


আরো খবর