• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশের বিপক্ষে ব্যাট ছুঁড়ে মারায় রশিদের শাস্তি

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সুপার এইটের বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে নিজেদের ইনিংসের ২০তম ওভারে দৌড়ে দুই রান নিতে যান আফগান অধিনায়ক রশিদ খান। কিন্তু সতীর্থের কারণে সেটি পারেননি।

Advertisements

তাৎক্ষণিক মাটিতে ব্যাট ছুঁড়ে মারেন তিনি। এমন ঘটনার কারণে শাস্তি পেয়েছেন এবার।
রশিদ খানকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গতকাল বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২৪ মাসে রশিদের এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে মঙ্গলবার সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় আফগানিস্তান। ওই ম্যাচে এমন ঘটনা ঘটান রশিদ। সঙ্গে ভাঙেন আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারা। যদিও ম্যাচটিতে জয়লাভ করে তারা। কিন্তু শাস্তিও পেতে হয়েছে রশিদের।

বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে নানা নাটকীয়তার পর ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠার ইতিহাস গড়ে আফগানিস্তান। কিন্তু সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয় তাদের। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিতে হয় আসর থেকে।


আরো খবর