• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কার হেড কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

গ্রুপপর্বে চার ম্যাচের কেবল একটিতে জয়, আরেকটি বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। ৩ পয়েন্ট নিয়ে সুপার এইটে যেতে পারেনি শ্রীলঙ্কা।

Advertisements

ফলশ্রুতিতে গতকাল পদত্যাগ করেছেন দলটির পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। এবার একই পথে হাঁটলেন হেড কোচ ক্রিস সিলভারউডও।
আজ এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিলভারউডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। যদিও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান তিনি। বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করছি যে, আমার এখন ঘরে ফেরার সময় হয়েছে। ’

‘শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া আমাকে সম্মানিত করেছে। এখানে কাটানো অনেক ভালোলাগার মুহূর্তগুলো আমি সারাজীবন মনে রাখব। ’

২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে যোগ দেন সিলভারউড। দলটিতে যোগ দিয়েই এশিয়া কাপ ঘরে তুলেন তিনি। তাছাড়া তার অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়লাভ করে লঙ্কানরা। ২০২৩ এশিয়া কাপেও দলটি এশিয়া কাপ শেষ করে রানার্স আপ হিসেবে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় শেষ পর্যন্ত বিদায় নিতে হলো এই কোচকে।


আরো খবর