• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশের একাদশের সমালোচনা করে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

সুপার এইটে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন শঙ্কায় পরিণত হয়েছে! কাগজে কলমে এখনো টিকে থাকলেও মেলাতে হবে জটিল সমীকরণ। ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে।

Advertisements

গতকাল ভারতের বিপক্ষে হারের ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। এমন সিদ্ধান্তে কিছুটা হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। তিনি ফেসবুকে লেখেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল।’

‘এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।’-যোগ করেন তিনি।

তাসকিনকে নিয়ে মাশরাফি আরও লেখেন, ‘যতটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতোগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগতো দুইবছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতারাং পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’

দুই বোলারের প্রশংসা করে মাশরাফি লেখেন, ‘তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।’

দলের ব্যাটিং নিয়ে মাশরাফি লেখেন, ‘বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোন বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবেনা। আরও একটা ম্যাচ বাকি, ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।’


আরো খবর