• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাকিস্তানে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

আফগানিস্তানের সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছেন।

Advertisements

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় শুক্রবার (২১ জুন) এই হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ এই নিহতের ঘটনা ঘটে। এতে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইইডি ব্যবহার করে দ্বিতীয় হামলা এটি।
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।

তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায়। ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়ে গেছে।


আরো খবর