• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন রোমাঞ্চকর লড়াই। আর সেই দ্বৈরথ যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে উন্মাদনা আরও তুঙ্গে থাকে। আজ (শনিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাদের মোকাবিলা করবে সাকিব আল হাসানরা।

Advertisements

ওয়েস্ট ইন্ডিজের ভিভিএস রিডার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টাইগারদের জন্য এই ম্যাচটি কার্যত বাঁচা-মরার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুপার এইটের ম্যাচে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এই ম্যাচ জিততেই হবে তাদের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের সহ-অধিনায়ক পেসার তাসকিন আহমেদ। অবশ্য বিগ ম্যাচে একাদশে কোনো রিবর্তন আসবে কিনা সে বিষয়ে খোলাসা করেননি।

তবে ধারণা করা হচ্ছে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সেখানে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গা ধরে রাখতে পারেন।

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।


আরো খবর