• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৫২ দিনের ছুটিতে গেলেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

বিশ্ব ফুটবলের ব্যস্ততা চরমে। একদিকে চলছে কোপা আমেরিকা, আরেক দিকে ইউরো কাপ। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের মাঠের ফুটবল অবশ্য এখন বিরতিতে। জাতীয় দল, লিগ কোনো প্রতিযোগিতাই আগামী মাস দুই-তিনেক নেই। এমন সময়ে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা লম্বা ছুটি কাটাতে নিজ দেশে গেছেন।

Advertisements

বিশ্বকাপ বাছাই শেষে বাংলাদেশ দল ১৩ জুন সকালে কাতার থেকে ফেরে। এর দুই দিন পরই হ্যাভিয়ের ক্যাবরেরা স্পেনের উদ্দেশে রওনা হন। ঢাকায় আবার ফিরবেন ৯ আগস্ট ভোরে। মোট ৫২ দিন ছুটি কাটাবেন জামাল ভূঁইয়াদের কোচ। জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে ঘন ঘন ছুটি নিয়ে ইংল্যান্ড যেতেন। হ্যাভিয়ের অবশ্য বছরে দুই-তিন বারের বেশি ছুটিতে যান না। তবে সেই ছুটিগুলো আবার বেশ লম্বা। বাফুফে অবশ্য হ্যাভিয়েরকে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক দিনই ছুটি মঞ্জুর করছে।

এই বছর মার্চ উইন্ডোতে দুই ম্যাচের পর ২০ দিন ছুটি কাটিয়েছিলেন হ্যাভিয়ের। জুন উইন্ডো শেষে এবার বেশ বড় ছুটি উদযাপনে গেলেন এই স্প্যানিশ কোচ। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে জাতীয় দলের ব্যস্ততা নেই। ঘরোয়া ফুটবলের মৌসুম সমাপ্ত হয়ে এখন চলছে দলবদল। মাঠে খেলাও নেই তাই এই ফাকে নিজেদের দেশেই সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন হ্যাভিয়ের। স্প্যনিশ কোচের ফলাফল, দল গঠন ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই এ নিয়ে বিরক্ত কোচের ওপর।

কোচের মতো ফুটবলাররাও বিশ্রামে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক গেছেন অবসর কাটাতে। ডেনমার্ক থেকে জার্মানিতে গিয়ে ইউরোর কিছু ম্যাচ দেখেছেন। আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীও ফিনল্যান্ড ফিরে গেছেন। অন্য ফুটবলাররা ঈদ কাটাতে যার যার বাড়িতে। এই অবসর সময়ে আবার কয়েকজন স্থানীয় টুর্নামেন্ট খেলছেন এমন ছবি সামাজিক মাধ্যমে এসেছে।


আরো খবর