• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্বকাপে দলগত বিভাগে টাইব্রেকারে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা প্লেস বাছাই টুর্নামেন্টের পরপরই শুরু হয়েছে বিশ্বকাপ আরচ্যারি। আজ (বৃহস্পতিবার) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশে বিদায় নিয়েছে।

Advertisements

গতকাল র‌্যাঙ্কিং রাউন্ডে রুবেল, রাম ও সাগরের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ১৩তম পজিশনে থেকে এলিমেনশন পর্ব নিশ্চিত করে। আজ সকালেই এলিমিনেশনের ১/১২ পর্বে জাপানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

গতকাল প্রথম দিনই বাংলাদেশের দুই নারী আরচ্যার ব্যক্তিগত ইভেন্ট ও মিশ্র বিভাগে এলিমিনেশন পর্বে উঠতে ব্যর্থ হয়। বিশ্বকাপে এখন শুধু রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি আছে বাংলাদেশের।

তুরস্কের আনাতোলিয়ায় সকালে বাংলাদেশ জাপানের বিপক্ষে প্রথম সেট জয় দিয়ে শুরু করে। দ্বিতীয় সেট জাপান জেতায় ২-২ সমতা আসে। তৃতীয় সেট জিতে জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। চতুর্থ ও শেষ সেটে তারা হার এড়ালেই পরের পর্বে যেত। বাংলাদেশের তিন আরচ্যার শেষ সেটে করেন ৫৫, আর জাপানিজরা ৫৮ করে ৪-৪ সমতা আনেন।

নির্ধারিত চার সেট ৪-৪ সমতা হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে (শ্যুট অফে)। দুই দলের প্রত্যেক আরচ্যার একটি করে তির ছোড়েন। বাংলাদেশের তিন আরচ্যার ৩০ এর মধ্যে করেন ২৪, আর জাপানিজরা ২৭ করায় ম্যাচ জিতে ১/৮ পর্বে উঠে।


আরো খবর