• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বারাণসীতে মোদির গাড়িতে উড়ে এল চপ্পল?

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী গাড়িতে চপ্পলসদৃশ্য বস্তু উড়ে আসার ঘটনা ঘটেছে। তার নিজ নির্বাচনী আসন বারাণসীতে ঘটেছে এই ঘটনা।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীর বুলেট প্রতিরোধী গাড়ির ওপর উড়ে এসেছে একটি বস্তু। নেটিজেনেদের একাংশের মতে, বস্তুটি আর কিছু নয়, হাওয়াই চপ্পল।

মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন মোদি। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী আসনে পা রাখেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদীর গাড়িবহর সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ছে, এক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন।

নেটিজেন এবং স্থানীয়দের একাংশের মতে, উড়ে আসা সেই জিনিসটি হাওয়াই চপ্পল। আবার উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না-করার শর্তে জানিয়েছেন, ওটি ছিল একটি মোবাইল। তবে বস্তুটি যা-ই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনও উদ্দেশ্য ছিল না।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করতে থাকেন। তাদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও ‘মোদি-মোদি’ স্লোগান দিতে থাকা অত্যুৎসাহী জনতার ভিড়ে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি অবশ্য আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু জানায়নি।


আরো খবর