• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

Advertisements

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি।

কাঁদতে কাঁদতে এই ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নাই। আমি অনেক কিছু বলতে চাই আসলে। পরিস্থিতিকে রেসপেক্ট করি। এত বছর খেলেছি।’

তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি।’

তামিম যখন কথা বলছিলেন, বারবার মাথা নিচু করে মুখ লুকাচ্ছিলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে তামিম এ সময় বলেন, ‘অনুরোধ করব, যারা সামনে ক্রিকেট খেলবেন। তাদের নিয়ে লেখবেন। তবে বাউন্ডারিটা যেন থাকে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েই উঠে যান তিনি। কারো প্রশ্নে কোনো কথা বলেননি তিনি।


আরো খবর