• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উপেন্দ্র দ্বিবেদী ভারতের পরবর্তী সেনাপ্রধান

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১২ জুন, ২০২৪

ভারতীয় সেনার পরবর্তী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন।

Advertisements

বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিসিওএএস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।
মঙ্গলবার(১১ জুন) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পাণ্ডে, সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ‘ভাইস চিফ অফ আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। চার মাসের মধ্যেই পদোন্নতি দেওয়া হল তাকে। খবর আনন্দবাজার

১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্মু ও কাশ্মীর রাইফেল্‌স রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি’ এবং ‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’র প্রাক্তন এই অফিসরের ‘ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ’ এবং ‘ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রি’র মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জেনারেল দ্বিবেদীর।


আরো খবর