• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

Advertisements

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সদস্যরা একটি ভবনে বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতেছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা প্রবেশের পর ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর এটি ধসে পড়ে চার সেনা প্রাণ হারান।

এই চারজনের মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে ৩০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি গত শনিবার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানে প্রাণ হারান।

সর্বশেষ যে চার সেনা নিহত হয়েছেন তাদের সবাই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। তাদের মধ্যে দুইজনের প্রশিক্ষণ সময়ও শেষ হয়নি। এর আগেই যুদ্ধের ময়দানে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই সেনারা রাফার সাবোরা নামের একটি এলাকার ‘সন্দেহজনক’ ভবনে যান। ভবনটিতে হামাস ফাঁত পেতে রাখতে পারে এমন সন্দেহে প্রথমে সেখানে তারাই একটি বিস্ফোরক ছুড়ে মারেন। যেন কোনো বিস্ফোরক থাকলে সেটিও বিস্ফোরিত হয়। তবে ওই সময় কোনো বিস্ফোরণ হয়নি। এরপর সেনারা এটিতে প্রবেশ করেন।

তিন তলা ওই ভবনটিতে দুই সেনা প্রবেশের পরই হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে চারজন নিহত ও সাতজন আহত হন। যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানিয়েছে, পরবর্তীতে ভবনটির ভেতর তারা একটি সুড়ঙ্গ খুঁজে পায়। যার অর্থ ভবনটিতে হামাসের যোদ্ধারা ছিলেন।


আরো খবর