• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উন্নতি না করলে পেছনেই থাকতে হবে: পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের। শুরুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে আসর শুরু করে তারা।

Advertisements

এরপর ভারতকে অল্প রানে আটকে দিয়েও হারতে হয় তাদের। এমন বাজে অবস্থার কারণ হিসেবে দলটির কোচ গ্যারি কিরস্টেন জানান, প্রেশার নিতে না পারা।
ভারতের বিপক্ষে হারার পর তাকে প্রশ্ন করা হয় নিজেদের প্রেশার দিচ্ছেন কিনা ক্রিকেটাররা? এই প্রশ্নে একমত হয়ে পাকিস্তানি কোচ বলেন, ‘আপনি সঠিক কথাটাই বলেছেন। এখানে সবাই আন্তর্জাতিক ক্রিকেটার। তারা জানে যদি ভালো পারফর্ম না করে তবে তাদের প্রেশার দেওয়া হবে। এটা তাদের বুঝা উচিত। তাছাড়া এখানে অনেকেই আছে লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে আসছে। তারা কিভাবে নিজেদের খেলা চালিয়ে যাবে এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। ’

কিরস্টেন যদিও নাম নেননি। তবে পাকিস্তান যে শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে এসেছে। তার প্রমাণ পাওয়া যায় আগের আসরগুলোর দিকে তাকালে। বর্তমান দলের সাতজনই ২০২১ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া দলের অংশ ছিলেন। আর বাকি ছয়জন গত বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ফাইনাল দলের অংশ ছিলেন।

দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান ভালো রান করে গেলেও স্ট্রাইক রেট ঠিক নেই তাদের। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ঠিক যেভাবে খেলেন, টি-টোয়েন্টিতেও একইভাবে খেলে যাচ্ছেন তারা। তাইতো কোচ জানালেন ইনিংস বুঝে খেলার কথা। কিরস্টেন বলেন, ‘কিভাবে আমরা আমাদের ইনিংস খেলতে পারি এবং তা সাজাতে পারি তার ব্যাপারে কনসার্ন হওয়া জরুরী। ’

ভারতের বিপক্ষে বাকি ব্যাটাররাও ছিলেন ব্যর্থ। কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। এই ব্যাপারে কোচের ভাষ্য, ‘আমি সবকিছুই দেখি এবং বুঝি। আমি ক্রিকেটারদের খেলতে দেখি। অনেক আগে থেকেই টিভিতে তাদের খেলা দেখে তাদের জেনেছি। তারা দারুণ খেলোয়াড়। তার দেশের জন্য খেলে। তাই তারা এখন প্রেশারে রয়েছে। অর্থাৎ, অনেকেই এখন হতাশা ভূগছে। ’

নিজেদের পরবর্তী ম্যাচে আজ কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। হতাশা কাটিয়ে তারা কি পারবে নিজেদের সেরাটা দিতে? মাঠেই দেখা যাবে সেটি।


আরো খবর