• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

যানজটের ক্লান্তি কমাতে উবারের চমক

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৮ জুন, ২০২৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

Advertisements

রাইড শেয়ারিং অ্যাপ উবারে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য উবার অ্যাপেই নতুন গেম যোগ করতে চলেছে সংস্থাটি।

জানা গেছে, এই অ্যাপে যুক্ত হবে মিনি গেমস। ফলে উবার অ্যাপটি খুলে খেলতে খেলতেই গন্তব্যে পৌঁছে যাবেন। যাত্রীদের সফর উপভোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে আইফোন ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন।

সম্প্রতি উবারের সর্বশেষ সংস্করণে ইঙ্গিত মিলেছে একাধিক গেম খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে গেম খেলার সময় আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

যদিও ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ইউটিউবস প্লেএবলস প্রোগ্রামটি চালু করেছে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ত্রুমে সব দেশে ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।


আরো খবর