• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান। এবার পাক পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে রউফ বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন সাবেক এক ক্রিকেটার।

Advertisements

দক্ষিণ আফ্রিকার পেসার জুয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’

যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ ইন পিচ পছন্দ হয়নি ভারতেরও। সেখানে বল কখনও বুকের উচ্চতায় উঠে আসছে, আবার কখনও নেমে যাচ্ছে। তাতে ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে। বোলাররা যদিও সাহায্য পাচ্ছেন পিচ থেকে।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমেরিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রান করেছিল পাকিস্তান। একই রানে ইনিংস শেষ হয় আমেরিকারও। পরে সুপার ওভারে ৫ রানে হেরে যায় পাকিস্তান। সেখানে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৮ রান করে। কিন্তু বাবর আজমরা ১৩ রানের বেশি করতে পারেনি।


আরো খবর