• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সৌদি আরবে দেখা গেছে ১৪৪৫ সনের জিলহজের মাসের চাঁদ। বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। তবে চাঁদ দেখা গেছে নাকি দেখা যায়নি সেটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, চাঁদ দেখা যায়নি। তারা ১৭জুন সৌদিতে ঈদুল আজহা উদযাপনের কথা জানায়।

Advertisements

তবে কিছুক্ষণ পর দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় আল হারিকে একজন চাঁদ দেখার দাবি করেছেন। এর কিছুক্ষণ পর গালফ নিউজ জানায়, সুপ্রিম কোর্ট জানিয়েছে সৌদিতে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং ১৫ জুন আরাফাত দিবস হওয়ার ঘোষণা দেয়।

সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জানায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তুমাইর থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টার দিকে আরেক আপডেটে ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় দেশের অন্যান্য কেন্দ্রগুলো থেকেও চাঁদ দেখতে পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।


আরো খবর