• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবির সৈয়দ আমীর আলী হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মাহমুদুল হক। এ দায়িত্ব পালনকালে তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ৬ হাজার টাকা হারে সম্মানী পাবেন। তিনি আগামী পহেলা জুলাই থেকে  এ দায়িত্ব পালন করবেন।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মাহমুদুল হক-কে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ নিয়োগ করা হলো। তাঁর এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে (তবে ০১-০৭-২০২৩ তারিখের আগে নয়)। এ দায়িত্ব পালনকালে তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতিমাসে ৬ হাজার টাকা হারে সম্মানী পাবেন।
জানা গেছে, অধ্যাপক মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে অনার্স এবং ১৯৯৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১১ সালের ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস থেকে ডক্টোরাল ডিগ্রি লাভ করেন।  তাছাড়া তিনি ২২তম বিসিএসের শিক্ষা ক্যাডারের একজন কর্মকতা ছিলেন। এবং কিছুদিন তিনি একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর শিক্ষকতা করেন।
দায়িত্ব পেয়ে অধ্যাপক মাহমুদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এ দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অত্র হলের প্রভোস্ট হিসেবে আমি মেধা ও শ্রম দিয়ে আমার এ দায়িত্ব যথাযথ পালনের পাশাপাশি হলে শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে প্রচেষ্টা সবসময় অব্যহত থাকবে। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


আরো খবর