• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মুইজ্জু

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ৩ জুন, ২০২৪

বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির সরকার। গাজায় গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

Advertisements

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভা ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারক করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে তা জানানো হয়নি। খবর আল জাজিরা

এ ছাড়া, মুইজ্জু ‘ফিলিস্তিনের সঙ্গে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা ব্যর্থ হয়।

মালের এই ঘোষণার পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করার অনুরোধ করে। যারা ইসরায়েলসহ অন্য দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন, তাদেরও একই অনুরোধ করা হয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি নাগরিকদের এরই মধ্যে মালদ্বীপ ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তারা যদি কোনো কারণে সমস্যায় পড়ে, তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।


আরো খবর