• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ১০

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ৩ জুন, ২০২৪

আরও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর হতাহতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে উদ্ধারকারীরা।
সোমবার (৩ জুন) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Advertisements

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্য গাজার বুরেইজ ও  নুসেইরাত নামে দুটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বুরেইজ শিবিরে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের সবাই নারী ও শিশু। আর নুসেইরাতে হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুরেইজ শরণার্থী শিবিরটি নুসেইরাত  শিবির থেকে প্রায় ২ কিলোমিটার (১.২৪ মাইল) দূরে অবস্থিত।

একই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে, হামলায় নিহতদের লাশ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে। হামলায় আরও ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।


আরো খবর