• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আল নাসর ছেড়ে কোথাও যাচ্ছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

আল নাসরের জার্সিতে শিরোপা-শূন্য মৌসুম কাটলো ক্রিস্টিয়ানো রোনালদোর। গত রাতে কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তার দলের।

Advertisements

এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে সৌদি প্রো লিগের ক্লাব ছাড়তে পারেন পর্তুগিজ উইঙ্গার।
তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা। তিনি নিশ্চিত করেছেন, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী আপাতত আল নাসরেই থাকছেন। দল পরিবর্তনে কোনো পরিকল্পনা নেই রোনালদোর। ফিয়েঙ্গার বরাতে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সৌদি প্রো লিগের সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রোনালদো। লিগ ইতিহসে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৩৫) করার রেকর্ড গড়েছেন তিনি। সবমিলিয়ে এ মৌসুমে ৫১ ম্যাচে করেছেন ৫০ গোল। তবে ব্যক্তিগত সাফল্য পেলেও দলীয় সাফল্য পাননি রোনালদো।

এবারের মৌসুমে তিনটি শিরোপা জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোনালদো। কিন্তু শুরুতে আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে তার দল।

এরপর আল হিলালের কাছে হারায় লিগ শিরোপা। সর্বশেষ কিংস কাপেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপাবিহীন এক মৌসুম পার করেছে সিআরসেভেনের দল। শিরোপা জিততে না পেরে গত রাতে ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় রোনালদোকে।


আরো খবর