• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কিংস অ্যারেনায় সাবিনাদের অভিষেক

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

বাংলাদেশের ফুটবলে এখন প্রধান ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের ভরসাও এখন কিংস অ্যারেনা। ক্লাব ও জাতীয় পুরুষ ফুটবল দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। সাবিনা খাতুনরা প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিংস অ্যারেনায়।

Advertisements

আজ (শুক্রবার) বিকেল পৌনে ছয়টায় কিংস অ্যারেনায় বাংলাদেশ চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। তাইপে বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে। এমন দলের বিপক্ষে আজ লাল-সবুজের মেয়েদের একাদশে অভিষেক হয়েছে একজনের। জাতীয় দলের নিয়মিত মুখ মারিয়া মান্ডা ইনজুরির কারণে দলে নেই। ব্রিটিশ কোচ বাটলার আস্থা রেখেছেন মুনকি আক্তারের ওপর। সেই মুনকি আক্তারের সিনিয়র দলে অভিষেকও হয়েছে। তাইপের বিপক্ষে নতুন করে ডাক পেয়েছেন এমন ফুটবলার চারজন। গোলরক্ষক ইয়ারজান, ফরোয়ার্ড প্রীতি ও সাগরিকারও সিনিয়র দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় দলের নির্ভরযোগ্য গোলরক্ষক রুপ্না চাকমা লিগের শেষ ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে নিয়ে খানিকটা শঙ্কা ছিল। সব শঙ্কা কাটিয়ে আজ ম্যাচের শুরু থেকেই খেলছেন নারী সাফের সেরা এই গোলরক্ষক। সিনিয়র দলে মারিয়া, কৃষ্ণা, সানজিদা নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য। মারিয়া ও কৃষ্ণা ইনজুরির জন্য নেই। সানজিদারও খানিকটা চোট রয়েছে। তাই আজকের ম্যাচে সানজিদাকে একাদশে রাখেননি কোচ।

বাংলাদেশ একাদশ : রুপ্না চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, তহুরা খাতুন, সাবিনা খাতুন, মুনকি আক্তার, সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা ও শাহেদা আক্তার রিপা।


আরো খবর