• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মেক্সিকোর ইসরায়েলি দূতাবাসে পেট্রোল বোমা নিক্ষেপ 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থিরা। তারই অংশ হিসেবে লোমাস ডি শাপুলটেপেকে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী।

Advertisements

বিক্ষোভের খবরে পুলিশ সেখানে আগে থেকেই ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সামনে এগিয়ে এসে ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন। এই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দূতাবাস লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে দূতাবাসের সামনের অংশে আগুন জ্বলে উঠে।

পুলিশ জানিয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, জাতিসংঘভিত্তিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, সেই মামলাকে সম্প্রতি সরকারিভাবে সমর্থন জানিয়েছে মেক্সিকো।


আরো খবর