• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছয় বছর পর ফের নিজ দলের প্রেসিডেন্ট হলেন নওয়াজ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বিরুদ্ধে এ পদের জন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার নির্বাচিত হয়েছেন।পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

দলীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের মাধ্যমে নওয়াজ নির্বাচিত হবেন, এ তথ্য দলটির সূত্রগুলো আগেই বলে আসছিল। চলতি বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৮ মের মধ্যে নির্বাচনের শিডিউল ছিল।

২৮ মে’কে ইয়ামি তাকবির দিবস হিসেবে পালন করা হয়। নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৯৮৮ সালের এই দিনে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেয় পাকিস্তান।

সোমবার এক নোটিফিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ বছরের ২৮ মে বা মঙ্গলবারকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন।

২০১৭ সালে ২৮ জুলাই নওয়াজ শরীফ পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ হারান। তারপর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়েছে পিএমএল-এন।


আরো খবর